ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:৪২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গাজার ক্ষত বহু প্রজন্ম বয়ে বেড়াবে: লুলা

প্রকাশিত : ০২:৪২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে সৃষ্ট ব্যথা ও মানসিক ক্ষত ফিলিস্তিনিদের বহু প্রজন্মকে বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

লুলা বলেন, গাজায় নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের চালানো কর্মকাণ্ডের ক্ষত ফিলিস্তিনিদের বহু প্রজন্মকে বহন করতে হবে।

একই সঙ্গে হামাসের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার ভাষ্য, হামাসের ‘উগ্রতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মূল্য ইসরাইলি বেসামরিক নাগরিকদেরও দিতে হচ্ছে।

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেসের পক্ষেও কথা বলেন লুলা। সত্য তুলে ধরার কারণে আলবানেসেকে যেন ‘নীরব’ করে দেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা করে লুলা বলেন, এসব বসতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে আরও কঠিন করে তুলছে।

ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপদে বসবাস নিশ্চিত করতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনো অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রাজিলের অবস্থান পুনর্ব্যক্ত করেন লুলা।

গাজার মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

লুলা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বর্তমান আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘ ও বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ ছাড়া এসব সংকটের স্থায়ী সমাধান কঠিন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com