ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:২৭ এএম, ১৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

এবার মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’

প্রকাশিত : ০২:২৭ এএম, ১৯ অক্টোবর ২০২৬

ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে পেস্ট আকারের ছয়টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলোর মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার সকালে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে মালদ্বীপ থেকে ঢাকায় আসেন মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাঁদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুই যাত্রীর প্রত্যেকের পায়ুপথ থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। তবে এসব পেস্টে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলা ও আলামত সংরক্ষণের বিষয় বিবেচনায় বস্তুগুলো আপাতত অবিকৃত রাখা হয়েছে। পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর এতে থাকা বিশুদ্ধ সোনার পরিমাণ এবং প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com