জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানকে দ্রুত ‘ধ্বংস’ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি হবে, নাকি সামরিক অভিযান আরও জোরদার করা হবে—এ বিষয়ে তাকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। তিনি বলেন, চুক্তি না হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দ্রুত ধ্বংস করার পথ বেছে নিতে পারেন।
তবে ট্রাম্প একই ভাষণে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও বলেন। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই একটি চুক্তি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
হুঁশিয়ারির পাশাপাশি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কূটনৈতিক যোগাযোগের কথাও জানান ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরানি প্রতিনিধিদের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়েছে। তিনি বৈঠকটিকে ‘খুব ভালো’ ও ‘উৎপাদনশীল’ বলে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওই বৈঠকে অংশ নেন বলে ইরানি সূত্র জানিয়েছে। মার্কিন বিশেষ দূত উইটকফও আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছেন। দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভাষণে ট্রাম্প বিশ্বায়নের ধারণারও সমালোচনা করেন। তিনি বলেন, কোনো ‘বৈশ্বিক সরকার’ নেই। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রত্যাশার কথা জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের বিরোধিতা করে তিনি প্রযুক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের কাছে পরাজিত হবে না বলেও মন্তব্য করেন।
এ ছাড়া ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারের সমালোচনা করেন এবং দেশটির সরকার পতনের সম্ভাবনার কথা বলেন। তার বক্তব্যের সময় কিউবার প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com