আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রশংসা করে হাতে লেখা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে সংস্থাটির কমান্ডারকে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা চিঠিতে খামেনি বাহিনীর সদস্যদের পরিশ্রমের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’
হাতে লেখা ওই বার্তায় খামেনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অপার বরকত ও বিজয় দান করবেন।
প্রতিবেদনটি মিডল ইস্ট আইয়ের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com