লালবাগচা রাজার মণ্ডপে পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ খান।
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণেশপূজা উপলক্ষে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। নীল পাঞ্জাবি পরা অভিনেতাকে ভিড়ের মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায়। পরে সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি।
শাহরুখের উপস্থিতির ছবি ও বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও একটি ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে। এতে দেখা যায়, একপর্যায়ে নিজের দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ। ওই সময় তার পাশেই ছিলেন গৌরী ও সুহানা।
পূজা দাদলানী দীর্ঘদিন ধরে শাহরুখ খানের ব্যবসায়িক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রোডাকশন হেড হিসেবেও কাজ করছেন তিনি।
শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এবার লালবাগচা রাজার মণ্ডপে তাদের স্বতঃস্ফূর্ত মুহূর্তের ভিডিও দেখে ভক্তদের একাংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, কিছু মানুষের মধ্যে এমন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকে। আবার কেউ মন্তব্য করেছেন, পূজা শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।
তবে ভিডিওটি ঘিরে ভিন্ন ধরনের প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকা সত্ত্বেও শাহরুখ কেন পূজার ওড়না ব্যবহার করলেন। যদিও ওই মুহূর্তে গৌরী বা সুহানার মুখে বিরক্তি কিংবা রাগের কোনো অভিব্যক্তি দেখা যায়নি বলে ভিডিওতে প্রতীয়মান হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com