পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম চালু করছে সরকার
উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির বিশেষ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাস চলবে এই বিশেষ খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম। এ সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা নির্ধারিত দামে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গত বুধবার জানান, পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলতি মাসেই শুরু হবে। আগামী ২০ নভেম্বর শুক্রবার এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com