ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৭:৩১ এএম, ১৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আমাজনের জঙ্গল ছেড়ে লোকালয়ে খাবারের সন্ধানে ২০ আদিবাসী

প্রকাশিত : ০৭:৩১ এএম, ১৮ নভেম্বর ২০২৬

আমাজনের জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছে আওয়া সম্প্রদায়ের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক :

আমাজনের গভীর অরণ্য থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে আধুনিক সভ্যতার সংস্পর্শবিহীন আদিবাসী জনগোষ্ঠী আওয়া সম্প্রদায়ের প্রায় ২০ সদস্য। সম্প্রতি ব্রাজিলের মারানহাও রাজ্যে খাবারের সন্ধানে তাদের জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

অবৈধ কাঠুরে ও খনি শ্রমিকদের অনুপ্রবেশে তাদের নিজস্ব আবাসস্থল ধ্বংস হচ্ছে। ফলে অস্তিত্ব রক্ষার তাগিদে বাধ্য হয়েই তারা জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে আসছেন বলে জানা গেছে।

নৃবিজ্ঞানীদের দৃষ্টিতে এ ঘটনা উদ্বেগজনক। কারণ, যুগের পর যুগ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এসব জনগোষ্ঠীর শরীরে সাধারণ অনেক সংক্রামক রোগের বিরুদ্ধে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়নি। ফলে বাইরের মানুষের সামান্য সংস্পর্শ থেকেও তাদের মধ্যে প্রাণঘাতী সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

এর আগে কলম্বিয়ার নুকাক আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। ১৯৮০-এর দশকে বাইরের মানুষের সংস্পর্শে এসে ওই সম্প্রদায়ের প্রায় ৪০ শতাংশ সদস্য সাধারণ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে উল্লেখ করা হয়েছে।

আমাজনের বন উজাড় ও অবৈধভাবে বনাঞ্চলে প্রবেশ অব্যাহত থাকলে আওয়াসহ বিচ্ছিন্নভাবে বসবাস করা আদিবাসী জনগোষ্ঠীগুলোর অস্তিত্ব আরও হুমকির মুখে পড়তে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com