ঢাকা, ২১ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪৩ এএম, ২১ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু, শোকে নববধূ

প্রকাশিত : ০৫:৪৩ এএম, ২১ আগস্ট ২০২৬

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু, শোকে নববধূ

নিউজ ডেস্ক :

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে স্ট্যান্ড ফ্যান সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। স্বামীকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন ১৮ বছর বয়সী নববধূ সাইরা খাতুন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে আনাসের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে নিজ বাড়িতে তুলে আনেন আনাসের পরিবার।

শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বৌভাতের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের জন্য প্যান্ডেল তৈরি ও আলোকসজ্জার কাজ চলছিল। রাতেও আনাস এসব আয়োজনের তদারকি করছিলেন।

একপর্যায়ে রাত ২টার দিকে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দের বাড়ি মুহূর্তেই পরিণত হয় শোকের মাতমে। স্বামীকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নববধূ সাইরা খাতুন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বৌভাতের প্রস্তুতি চলছিল। এর আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি বড় ধরনের শোকের মধ্যে পড়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com