ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:৩৯ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মাত্র ৮ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান

প্রকাশিত : ০৬:৩৯ এএম, ০৮ নভেম্বর ২০২৬

৮ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ করে ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান

ডিজিটাল রিপোর্ট :

লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এই সাফল্যে আনন্দিত শিক্ষক ও পরিবারের সদস্যরা।

সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে নিয়মিত অধ্যবসায়, একাগ্রতা ও বিশেষ মনোযোগের মাধ্যমে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কোরআন মুখস্থের যাত্রা শুরু করে সে। শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিত। পরে কখনো পাঁচ, আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শিক্ষকদের শোনাত।

শিক্ষকরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের বিশেষ আগ্রহ ও মনোযোগ ছিল। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

মাত্র আট মাসে কোরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান। বড় হয়ে একজন আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করা সাধারণ বিষয় নয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com