ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ রাশেদের

প্রকাশিত : ০৩:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

নিউজ ডেস্ক :

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যদের ‘সুরক্ষা’ এবং পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব অভিযোগ করেন।

পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে আসিফ মাহমুদ অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসন করেছেন। এ বিষয়ে তাঁকে সরাসরি কয়েকবার সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি বলেও দাবি করেন রাশেদ খাঁন।

তবে পোস্টে উত্থাপিত আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com