ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নতুন হামলা হলে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়াতে পারে: ইরান

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ভারত মহাসাগর এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, সংঘাত ইতোমধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এর পরিধি আরও বাড়তে পারে।

সাফাভির ভাষ্য, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নতুন হামলার পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পরবর্তী ধাপে সংঘাত ভারত মহাসাগর বা আরও অন্য এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের এই বক্তব্যের পর ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে ঘিরেও আলোচনা শুরু হয়েছে। তবে সাফাভি তার বক্তব্যে নির্দিষ্ট কোনো সামরিক ঘাঁটি বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করেননি। ফলে ডিয়েগো গার্সিয়াকে সরাসরি লক্ষ্য করার ঘোষণা হিসেবে তার বক্তব্যকে দেখা যাচ্ছে না।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তৃতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক আলোচনায় নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালি ও ইরানের অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে।

ইরানের পক্ষ থেকে আলোচনার ক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা সম্পদ ছাড়ের বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উঠে এসেছে। এর আগে আলোচনার খসড়া কাঠামোতে ইরানের প্রায় ২৪-২৫ বিলিয়ন ডলার জব্দ সম্পদ ছাড়ের প্রস্তাবের কথা বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল।

তবে নতুন করে হামলা হলে সংঘাত ঠিক কতটা বিস্তৃত হবে বা ভারত মহাসাগরে কোনো নির্দিষ্ট স্থাপনা লক্ষ্যবস্তু হবে কি না, সে বিষয়ে ইরানের সামরিক উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com